উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর শ্রমিক দল। সোমবার বিকেলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
শ্রমিক দলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম নিয়াজীর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের তৎপরতা চট্টগ্রামের মাটিতে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক দল সবসময় সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত কর্মসূচিতে সালেহ আহমদ, মিজান, বাবলু, মোঃ সারওয়ার, মোহাম্মদ আলমগীর, মোঃ কামাল ও মোঃ মামুন ইসলামসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন হয়।