উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অ্যাডভোকেট আলেক মিয়া বলেন, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৬ সালে ধামশ্বর ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে গণসংযোগ করছেন। তবে মানববন্ধন ও ঝাড়ু মিছিলের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁর বিরুদ্ধে কেউ জড়িত থাকার কথা বলে থাকলে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য অ্যাডভোকেট রাসেল মিয়ার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ থাকলে দলীয়ভাবে তা যাচাই-বাছাই ও তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই হওয়া প্রয়োজন।
মানিকগঞ্জ প্রতিনিধি: মোঃ সুমন আহম্মেদ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের শাইলাবাড়ী গ্রামে মামলায় আসামি করার ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে অ্যাডভোকেট রাসেল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ধামশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাইলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তাঁদের হাতে ঝাড়ু ও ঝাঁটা দেখা যায়। তাঁরা অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ বিপ্লব হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক, ডিজেল তেল ব্যবসায়ী মো. ইবাদত হোসেন সোলায়মান, মো. আবুল হোসেন, ব্যবসায়ী আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে ভুক্তভোগী ডিজেল তেল ব্যবসায়ী ইবাদত হোসেন সোলায়মান অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট রাসেল মিয়া বিভিন্ন মামলায় আসামি করার ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় তাঁর কাছ থেকে চাঁদা নিয়েছেন। সম্প্রতি আবারও মামলায় জড়ানোর হুমকি দিয়ে চাঁদা দাবি করছেন।
ব্যবসায়ী আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, গত নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ কারণে তাঁকেও মামলায় আসামি করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট রাসেল মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ধামশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করায় তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়ার ইন্ধনে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মানববন্ধনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া বলেন, শাইলাবাড়ী গ্রামের কয়েকশ নারী-পুরুষ অ্যাডভোকেট রাসেল মিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন বলে তিনি শুনেছেন। পরে জানতে পেরেছেন, স্থানীয় ব্যবসায়ী ইবাদত হোসেন সোলায়মান ও আবুল কালাম আজাদের কাছ থেকে কয়েক দফায় চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে। আবারও মামলায় আসামি করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, শাইলাবাড়ী গ্রামের বাদল নামের এক ব্যক্তির মেয়ের বিবাহবিচ্ছেদের ঘটনায় ৫০ হাজার টাকা নেওয়া, কাকরাইদ গ্রামের হিকমত গংদের কাছ থেকে ৩০ হাজার টাকা এবং হাতকোড়া গ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগও রয়েছে।