উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দায় জমকালো আয়োজনে শেষ হলো জিএসসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চতুর্থ আসর। শুক্রবার বিকেলে কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ার্ডার্স ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে গোপালগঞ্জের ভাজনদী শিকদার ফুটবল একাডেমি।
টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।
গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. হানিফ মন্ডল। তিনি জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
ক্রীড়াপ্রেমীদের মতে, গ্রামীণ পর্যায়ে এ ধরনের আয়োজন ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি আন্তজেলা ক্রীড়া-সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।