উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার প্রকাশিত এক বক্তব্যে এ কথা জানান। জেলেনস্কির বক্তব্যের বিষয়ে ন্যাটো ও ওয়াশিংটন এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি।
রাশিয়া বরাবরই বলে আসছে, ইউক্রেনের ন্যাটোতে যোগদান তাদের জন্য একটি লাল রেখা। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর সময় মস্কো অভিযোগ করেছিল, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। প্রায় দুই বছর ধরে ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।
এদিকে শনিবারও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় শহর পাভলোহ্রাদ এবং জাপোরিঝিয়া অঞ্চলের কাছের একটি গ্রামে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। গ্রামটি এখন সম্মুখসারির যুদ্ধক্ষেত্র থেকে মাত্র কয়েক ডজন কিলোমিটার দূরে।
নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে পশ্চিমা অংশীদারদের সঙ্গে আলোচনা করছে কিয়েভ। যেকোনো চুক্তি গ্রহণের বিষয়ে শেষ পর্যন্ত ইউক্রেনের জনগণই সিদ্ধান্ত নেবে। জেলেনস্কি জোর দিয়ে বলেন, রুশ সেনারা যেসব ভূখণ্ড দখল করেছে, সেগুলোকে ইউক্রেন কখনোই রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না। কুশনার জানান, আলোচনায় বেশ কয়েকটি নতুন ধারণা উঠে এসেছে এবং সেগুলো এখন পর্যালোচনা করা হচ্ছে।