উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদাসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনের সামনে বৃক্ষরোপণ করেন। এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।
উল্লেখ্য যে, ১৯৮০ সাল থেকে জাতিসংঘের সদস্য দেশসমূহে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়ে আসছে।