উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়ার ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ। শুক্রবার বিকেলে ধরমপুর হাই স্কুল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ধরমপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব ও নাটোর জেলা ফুটবল একাদশ।
চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে নাটোর জেলা ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধরমপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ ছিল করতালিতে মুখর।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন, এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।