উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ডিসেম্বর ২০২৬ (রোজ শুক্রবার) বাদ আসর মাদ্রাসা সংলগ্ন তালেবপুর ঈদগাহ ময়দানে এই ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন নীলফামারীর সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা আবেদ আলী ফারুকী। এছাড়া বিশেষ বক্তা হিসেবে পাবনার হযরত মাওলানা মিরাজুল ইসলাম খানপুরীসহ অন্যান্য খ্যাতনামা ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন।
তালেবপুর ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ আরিফুল হাসান (রজু)-এর সভাপতিত্বে এবং মোঃ সাইদুজ্জামান খান স্বপনের পরিচালনায় এই মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম সামসুদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ আবুল বাশার খান।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রক্সিমা এস.আর.এল-এর কান্ট্রি ম্যানেজার ও মানিকগঞ্জ বিল্ডার্স অ্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ আলিনুর ইসলাম জীবন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে তালেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন অংশ নেবেন।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ জামিল হুসাইন জানান, এলাকাবাসীর সহযোগিতায় মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। অনুষ্ঠানে মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার জন্য পৃথক ও সুব্যবস্থা রয়েছে এবং তিনি সকলকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।