উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে এবং আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় এই কার্যক্রম বিস্তৃত করা হবে।
শুক্রবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলীর বানাশুয়ায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য গ্রামীণ উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এছাড়া আগামী প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার উপযোগী মাঠ তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।