উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মাছের বর্জ্য থেকে তেল তৈরির কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। কারখানা থেকে নির্গত তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, মাছের আঁশ ও বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি করা এসব তেল বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছে। কারখানার বর্জ্য ও তরল পদার্থের কারণে মাটি ও পানি দূষণের পাশাপাশি বড় ধরনের পরিবেশ বিপর্যয় ও স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা।
কারখানার মালিক খলিলুর রহমান স্বীকার করেছেন যে, তাদের কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। তবে ভবিষ্যতে ছাড়পত্র নিয়ে কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে স্থানীয়রা প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। জনস্বার্থ রক্ষায় কারখানাটির কার্যক্রম তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।