উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরে অনুষ্ঠিত লক্ষ টাকার পুরস্কারমূল্যের মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে শিরিরচালা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে এই জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল-উল মুনীর। অনুষ্ঠানটিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এই সমাপনী অনুষ্ঠানে হুয়া থাই সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার জিয়াউল হক জিকু এবং ফু-ওয়াং সিরামিকসের সিইও মো. রফিকুজ্জামান ভূঁইয়াসহ আরও অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় পুরো আয়োজনটি সম্পন্ন হয়।