উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নম্বর পাঁচবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোর প্রচারণা চালাচ্ছেন মো. সাইদুল ইসলাম। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
নির্বাচনী ইশতেহারে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ইউনিয়নকে একটি স্মার্ট ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নারী ও যুবসমাজের উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
পাঁচবাগ ইউনিয়নকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সাইদুল ইসলাম। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার অঙ্গীকার করেছেন তিনি।
দক্ষিণ গফরগাঁও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানিয়েছেন। ‘উন্নয়ন, সেবা ও মানুষের পাশে’—এই স্লোগানকে সামনে রেখেই তিনি ভোটের লড়াইয়ে নেমেছেন।