উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে ১০ হাজার টন চিনি এবং ১০ হাজার টন মসুর ডাল কেনার সরকারি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১০ হাজার টন চিনি কেনা হবে। ভ্যাট ও করসহ প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা, যার মোট ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা।
একই সঙ্গে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি ৭৬ টাকা ৭৭ পয়সা দরে মোট ৭৬ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে এই ডাল কেনা হবে।
সব মিলিয়ে এই দুই পণ্য আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা। জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় বা ই-জিপি ব্যবস্থার মাধ্যমে এই পণ্যগুলো সংগ্রহ করা হবে।