উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি পৌর সদরের দোলং মহল্লা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালুচরে অস্থায়ী বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত পথসভায় পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, যুবদল নেতা জাবের মোল্লা, স্বেচ্ছাসেবক দলের মাসুমসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা দেশবিরোধী সব ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।