উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগাররা ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায়।
দলের হয়ে একমাত্র আল মুহি অর্ধশতক হাঁকালেও বাকি ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন। জারিফ সিয়াম, কাউসার আহমেদ, আহসান মুনিম ও অধিনায়ক ফরিদ হাসান ফয়সাল কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। দুই ওপেনার হাইম খান ও উসমান খানের অর্ধশতকের সুবাদে মাত্র এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র রবিউল অনিক একটি উইকেট নিতে সক্ষম হন।