উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। আগামী ৫ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৬ খ্রি. পাহাড়তলির শহীদ শাহজাহান মাঠে এই জমকালো টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
দেশরক্ষা তারেক মঞ্চের নেতৃবৃন্দ জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন প্রতিশ্রুতিশীল ক্রিকেট দল অংশ নেবে।
আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার সব প্রস্তুতি শেষ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবকরা উপস্থিত থাকবেন। চট্টগ্রামের ক্রীড়াপ্রেমী দর্শকদের প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য মাঠে আসার আহ্বান জানানো হয়েছে।