উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ চামুরিয়া এলাকায় বানিয়াফৈর মিয়া পাড়া মা,মুর জামে মসজিদের উদ্যোগে এক ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) মসজিদ প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন সিংহটিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ হযরত মাওলানা আব্দুল করিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ঢাকার গাজীপুরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আহসান হাবিব আরেফী।
দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন টাঙ্গাইলের ভূঞাপুরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইসমাইল হোসেন সিরাজী। এছাড়া তৃতীয় বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন অত্র জামে মসজিদের ইমাম ও খতিব কারী মৌলভী মো. আবু ইউসুফ।
বক্তারা তাঁদের আলোচনায় ইসলামের সঠিক শিক্ষা, নৈতিকতা, ধর্মীয় অনুশাসন ও মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ ও খাওয়ার আয়োজন করা হয়।