উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরিশালের কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পড়ে। কাজ শুরুর মাত্র ৫ সেকেন্ডের মাথায় এই দুর্ঘটনা ঘটে, তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত জাহাজ ও ক্রেনটি উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে ‘প্রত্যয়’ নামের আরেকটি উদ্ধারকারী জাহাজ বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানিয়েছেন, এই ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।