উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক এক শতাংশ। বুধবার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১০ নভেম্বরেই দেশে ১২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
চলتی ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট এক হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল এক হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক চার শতাংশ। বাসস