উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নকে আধুনিক, দুর্নীতি ও অপরাধমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা বশির আহমেদ স্বপন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে তিনি সুশাসন ও জনসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার ৩ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বশির আহমেদ স্বপন জানান, নির্বাচিত হলে তিনি ইউনিয়ন পরিষদে হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করবেন। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত অর্থায়নে এলাকার রাস্তাঘাট সংস্কার, সেতু নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আসছেন। তিনি বিশ্বাস করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে উন্নয়নের সুফল পৌঁছে দিতে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।
স্থানীয় এলাকাবাসীর মতে, বশির আহমেদের সততা ও দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। সমর্থকদের প্রত্যাশা, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে বায়রা ইউনিয়ন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক আধুনিক ইউনিয়নে পরিণত হবে।