উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরেই প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে আলোচনায় যোগ দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা কমেছে বলে নতুন করে আশা তৈরি হয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এই বৈঠকের আয়োজন করেছেন। এতে ইউরোপের চারটি দেশের শীর্ষ কূটনীতিক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ অংশ নিয়েছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ইরান সংকট নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে অগ্রগতি হচ্ছে। তবে ট্রাম্প দেশটিতে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করেননি। এদিকে জি-৭ ভুক্ত ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন করে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়েছে।