উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। এ অবস্থায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বাড়তি সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং মশা নিধনে নিয়মিত ফগিং করার পরামর্শ দিয়েছেন। এছাড়া সামান্য জ্বর হলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং পরীক্ষা করানোর আহ্বান জানানো হয়েছে।