উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু আবারো নিয়ে আসছে তাদের বছরের সবচেয়ে আকর্ষণীয় শপিং ক্যাম্পেইন ‘১১.১১ বিগেস্ট সেল’। গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও গ্রাহকদের সাশ্রয়ী ও আনন্দদায়ক অনলাইন শপিং অভিজ্ঞতা দিতে এই বিশেষ আয়োজন করা হয়েছে।
এবারের ক্যাম্পেইনে বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৮৫% পর্যন্ত ছাড়ের পাশাপাশি থাকছে মেগা প্রাইস ড্রপ। গ্রাহকরা ১১ টাকা ও ১,১১১ টাকার বিশেষ ডিলস, ফ্ল্যাট ৫০% ছাড়, ফ্রি ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশনসহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন।
হায়ার, ওয়ালটন, স্যামসাং ও ফিলিপসসহ দেশি-বিদেশি স্বনামধন্য ব্র্যান্ডের অরিজিনাল পণ্যে মিলবে এই বিশেষ অফার। স্মার্টফোন, গ্যাজেট, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সসহ দৈনন্দিন প্রয়োজনীয় সব পণ্য কেনাকাটায় থাকছে ব্যাংক কার্ডে পেমেন্টের বাড়তি সুবিধা ও ইএমআই ব্যবস্থা।
পিকাবু তাদের অথেনটিক পণ্য ও নির্ভরযোগ্য ডেলিভারি সেবার জন্য গ্রাহকদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। ক্যাম্পেইনের বিস্তারিত জানতে আগ্রহী গ্রাহকদের পিকাবুর ওয়েবসাইট www.pickaboo.com অথবা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখার অনুরোধ করা হয়েছে।