উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা জেলার সাভার উপজেলাধীন বিরুলিয়া ইউনিয়নের আমিন মোহাম্মদ হাউসিং এলাকায় গত ৬ নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ঃ০০ ঘটিকায় দেউন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শত শত দর্শকের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খল ও উত্তেজনাকর পরিবেশে খেলাটি সম্পন্ন হয় এবং উভয় দলের খেলোয়াড়রা নম্রতার সাথে খেলা পরিচালনা করেন। ৩/০ গোলের ফলাফলের মধ্য দিয়ে খেলাটি শেষ হয় এবং রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে অন্যতম খেলোয়ার বিজয়ী ঘোষণা করা হয়। পরে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে আনন্দ ও উল্লাস উদযাপন করেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা।
এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আমির সিরালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শারীরিক বিকাশ ঘটায় এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ পরিকল্পনায় এর কোনো বিকল্প নেই, তাই প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনার তারিখ রহমান খেলাধুলার প্রতি মনোনিবেশ করেছেন এবং প্রতিটি জেলা-উপজেলায় মানসম্মত মাঠ গড়ার লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দদের নির্দেশ প্রদান করেছেন। তার ধারাবাহিকতায় বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা হয়েছে বলে তিনি জানান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা উল্লেখ করে হাজী মোঃ আমির সিরালী বলেন, আপনারা আমাকে ভোটের মাধ্যমে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সেবা করার সুযোগ করে দেবেন এবং আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম ও ভবিষ্যতেও থাকব। তিনি খেলাধুলার প্রতি নিজের বিশেষ নজর থাকার কথা জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন বারবার করার চেষ্টা করব এবং আপনারা খেলাধুলার আয়োজন করে জানালে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেব। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তানের খোঁজখবর রাখুন, সে কোথায় যাচ্ছে ও কী করছে সে বিষয়ে অবগত হন, কারণ আগামী প্রজন্ম স্বাবলম্বী হলেই দেশ স্বাবলম্বী হবে।
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরতাজ বেগম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শরিফ সরকার। ফাইনাল এই প্রতিযোগিতায় মূলত দুটি দল অংশগ্রহণ করেছিল, যার একটি হলো দেউন স্পোর্টিং ক্লাব এবং অন্যটি পাড়াগ্রাম ক্রীড়া সংঘ।