উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার আটঘরিয়া উপজেলায় ধানক্ষেতের মাঝখানে গোপনে উঠান বৈঠক করার সময় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে উপজেলার একটি ধানক্ষেতের মাঝখানে কয়েকজন ব্যক্তি গোপনে উঠান বৈঠক করছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধানক্ষেতের মাঝে বৈঠক চলতে দেখে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সেখান থেকে দূরে পালানোর চেষ্টা করেন। এ সময় তানভীর ইসলাম দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান এবং পুলিশ তাকে আটক করে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।