উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনা নারী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের শীর্ষ নির্বাহী অ্যালিসের বিরুদ্ধে মার্কিন তদন্তে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ উঠেছে। এনভিডিয়া প্রধানের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং চীনে উন্নত এআই চিপ বিক্রির সিদ্ধান্তে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তাকে বেইজিং নিয়োগ করেছিল বলে অভিযোগ রয়েছে।
গত মাসে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। তাইওয়ানে জন্ম নেওয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের প্রথম পরিচয় বা সম্পর্কের স্থায়ীকাল এখনো স্পষ্ট নয়। তবে ২০২৪ সালের জুনে তাইপের একটি বারে তাদের প্রথম একসঙ্গে দেখা যায় এবং এর পরপরই মেগাস্পিড চিপ কেনার চুক্তি শুরু করে।
সংবাদমাধ্যম দ্য টাইমস ও ফিন্যান্সিয়াল টাইমসের গোপন নথি অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অ্যালিস হুয়াংকে এই মিশনে যুক্ত করেছিল। বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও জেনসেন হুয়াং চীনে এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ রপ্তানি নিয়ন্ত্রণের বিরোধিতা করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বের ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।