উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোমস্তাপুরে পেয়ারাবাগানে চুরি করতে গিয়ে আটক, সমিতির কাছে সোপর্দ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেয়ারাবাগানে প্রবেশ করে পেয়ারা চুরির অভিযোগে আ. রহিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বাগানের মালিক ও স্থানীয়রা। পরে তাঁকে পেয়ারাচাষি সমিতির কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার পর উপজেলার চর থানার নিচে অবস্থিত একটি পেয়ারাবাগানে প্রবেশ করেন আ. রহিম। তিনি চৌডালা ইউনিয়নের বালুটুঙ্গী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রাতের কোনো এক সময় বাগানে প্রবেশের পর ফজরের সময় তাঁকে আটক করা হয়।
বাগানটির মালিক খাদেমুল, সামিম ও সাইফুল। তাঁরা খোসালপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের বাগানে পেয়ারা চুরির অভিযোগে তাঁকে আটক করা হয়।
পরবর্তী সময়ে আটক ব্যক্তিকে পেয়ারাফল চাষি সমিতির হাতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য সংযুক্ত করা হবে।
North TV Bangla সত্যের পথে, জনতার সাথে।