উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বছরের সবচেয়ে বড় কেনাকাটার আয়োজন নিয়ে আবারও ফিরছে দারাজ বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে ‘১১.১১ – দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’, যা চলবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় ডিল, ব্র্যান্ডভিত্তিক বিশেষ অফার, গিভঅ্যাওয়ে এবং কেনাকাটায় বাড়তি সাশ্রয়ের নানা সুযোগ থাকছে।
ক্রেতাদের জন্য ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, হট ডিলে ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় রাখা হয়েছে। পাশাপাশি মেগা ডিলে সর্বনিম্ন বাজারমূল্যে পণ্য, নির্ধারিত পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারির সুযোগ থাকছে। উদ্বোধনী দিনে ছয় থেকে সাত ঘণ্টার জন্য ব্র্যান্ড রাশ আওয়ারেও বিশেষ ছাড় উপভোগ করা যাবে।
এবারের আয়োজনে ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় ওয়াশিং মেশিন, বেবি বাইসাইকেল ও ওয়াটার হিটার জেতার সুযোগ রয়েছে। এছাড়া ১১.১১ জ্যাকপটে ১ম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। মূল ক্যাম্পেইন শুরুর আগে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ফেসবুক লাইভে ‘স্পিন দ্য হুইল’ আয়োজন থাকছে।
কেনাকাটাকে আরো সাশ্রয়ী করতে ১৮টিরও বেশি ব্যাংক, কার্ড স্কিম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারীর সাথে অংশীদারত্ব করেছে দারাজ। এর মাধ্যমে নির্ধারিত পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। এছাড়া ইবিএল জিপ ও এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে বিশেষ ক্যাশব্যাক এবং শূন্য শতাংশ সুদে কিস্তির সুযোগ রয়েছে।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, ১১.১১ আমাদের জন্য বছরের অন্যতম বড় আয়োজন এবং আমাদের চেষ্টা থাকে ক্রেতারা যেন পছন্দের পণ্য ভালো দামে কিনতে পারেন। গ্রাহকরা দারাজ ১১.১১ ক্যাম্পেইন পেজে ভিজিট করে অথবা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে এই অফারগুলো উপভোগ করতে পারবেন।