উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মো. মনির হোসেন (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় তাঁর নিজ দখলীয় বসতঘর থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
রোববার (৮ নভেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে জেলার দৌলতপুর উপজেলার জোকা এলাকায় এ মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরাধ আমলে নিয়ে একটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন দৌলতপুর উপজেলার জোকা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। মাদকের অপব্যবহার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।