উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও দেশপ্রেম শেখায় এবং মাদক থেকে দূরে রাখে। তিনি আরও বলেন, সরকার তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সবসময় এমন আয়োজনকে উৎসাহিত করবে।
চট্টগ্রাম প্রান্তে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, নতুন কুঁড়িরাই আগামী দিনের জাতীয় দলের খেলোয়াড় হবে এবং তাদের সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।
সিজন-২ এর বিভিন্ন ইভেন্টে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার তরুণরা অংশগ্রহণ করছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতার মাধ্যমে সেরা খেলোয়াড়দের বাছাই করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হবে।