উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২নং করইচড়া ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন সুরুজের নেতৃত্বে এক বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়।
আবুল হোসেন সুরুজ তার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে করইচড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি বালিজুরি বাজারের প্রধান সড়কগুলো ঘুরে ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়, যেখানে তারা উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
স্থানীয় রাজনীতিতে পরিচ্ছন্ন ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত আবুল হোসেন সুরুজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। করইচড়া ইউনিয়নে তার ব্যাপক জনপ্রিয়তা ও সামাজিক সুখ্যাতি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।