উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি রাজধানীর জিয়া উদ্যানে উপস্থিত হয়ে এই শ্রদ্ধা জানান।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এসময় দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন, যেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে আজ বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শোভাযাত্রাটি কাকরাইল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে। দলের চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণের খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।