উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেল ফাটায় দুর্বৃত্তরা। একই সময়ে বনানীর সেতু ভবনের কাছে আরও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, রাত ১টার পর রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো বাসটি পুড়ে গেলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।