উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোমস্তাপুরে কৃষিজমির মাটি কাটায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
North TV Bangla | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে জান্নাতুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুবইল মৌজার বিভিন্ন উর্বর কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় কৃষিজমির মাটি কাটার সত্যতা পাওয়ায় জান্নাতুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি রক্ষায় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তাঁদের মতে, ফসলি জমির উপরিভাগের মাটি কাটা অব্যাহত থাকলে জমির উর্বরতা কমে যাবে। এতে দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
North TV Bangla সত্যের পথে, জনতার সাথে