উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস বা ভিডিও দেখেই মোটা অঙ্কের আয় করার দারুণ এক সুযোগ নিয়ে এসেছে ভারতের একটি প্রতিষ্ঠান। রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুইশ’ দীপাবলি উপলক্ষে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে এই অদ্ভুত অথচ আকর্ষণীয় চাকরির ঘোষণা দেয়। গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত এই নিয়োগসংক্রান্ত ভিডিওটি ইতোমধ্যে তিন লাখের বেশিবার দেখা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, চাকরির খবর প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া মিলেছে এবং ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন। ভাইরাল ভিডিওতে প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, তারা এমন একজন ডুমস্ক্রোলার খুঁজছেন যিনি ইনস্টাগ্রামে দীর্ঘ সময় কাটাতে ভালোবাসেন। নির্বাচিত প্রার্থীর মূল কাজ হবে সারাদিন প্ল্যাটফর্মটিতে রিলস দেখা এবং কোন ধরনের কনটেন্ট বেশি জনপ্রিয় হচ্ছে তা শনাক্ত করা।
এই পদে আগ্রহীদের ইনস্টাগ্রামের গ্যাংসঅবস্টার্টআপ অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যাকাউন্টটির বায়োতে দেওয়া গুগল ফরমের লিংকে প্রবেশ করে নাম, ফোন নম্বর, ঠিকানা এবং সিভি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তির কমেন্ট বক্সে হাই লিখতে বলা হয়েছে এবং উদয়পুরে বসবাসকারীরা সরাসরি ডিএম-এর মাধ্যমেও ফরমের লিংক সংগ্রহ করতে পারবেন।