উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোমস্তাপুর উপজেলায় ৫টি ইউনিয়নে বিএনপির প্রার্থী ঘোষণা, বাকি ৩টিতে আলোচনা চলমান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮টি ইউনিয়নের মধ্যে ৫টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে উপজেলা বিএনপি। বাকি ৩টি ইউনিয়নে প্রার্থী নির্ধারণ নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে।
ঘোষিত পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন—
১. পার্বতীপুর ইউনিয়ন: মোয়াজ্জেম হোসেন।
২. রহনপুর ইউনিয়ন: মনিরুজ্জামান সোহরাব।
৩. আলীনগর ইউনিয়ন: আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ।
৪. গোমস্তাপুর ইউনিয়ন: আব্দুল্লাহ আল রাইহান।
৫. চৌডালা ইউনিয়ন: মোস্তফা কামাল।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাকি তিনটি ইউনিয়নে যোগ্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
দলীয় নেতারা জানিয়েছেন, বাকি ইউনিয়নগুলোর প্রার্থী নির্ধারণে আলোচনা শেষে পর্যায়ক্রমে নাম ঘোষণা করা হতে পারে।
এদিকে পাঁচ ইউনিয়নে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা ও সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে।
North TV Bangla
সত্যের পথে, জনতার সাথে