উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
“ক্রীড়া হলে পেশা, পরিবারে পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে খুদে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)' এর জেলা ও উপজেলা পর্যায়ের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে দেশব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
গত ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারাদেশের ন্যায় একযোগে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলা সরাসরি সংযুক্ত ছিল।
নরসিংদী থেকে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য জনাব খাইরুল কবির খোকন। এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া এবং জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম।
উপজেলা প্রশাসন, নরসিংদী সদরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ভিডিও কনফারেন্সিং প্রোগ্রামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিশু-কিশোর ক্রীড়াবিদরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।