উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। দিবসটি স্মরণে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানান।
এ সময় ডা. শাহাদাত হোসেন ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ৭ নভেম্বরের চেতনা যেন জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার মূল প্রেরণা হয়ে ওঠে। দিবসটি উপলক্ষে তিনি দেশবাসীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।