উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার অবসান ঘটানোর লক্ষ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার অনুষ্ঠিত এই ফোনালাপে নতুন করে সংঘাত এড়ানোর উপায় নিয়ে দুই নেতা আলোচনা করেন।
বর্তমানে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিকরাও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগের মধ্যেই এই কূটনৈতিক উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কাতারের আমিরি দিওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে কাতারের নেওয়া কূটনৈতিক ভূমিকা নিয়ে দুই নেতা কথা বলেছেন। শেখ তামিম বিন হামাদ আল থানি বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতির অবনতি রোধে সংলাপ ও কূটনৈতিক পদ্ধতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।