উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শীতের আগমনে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্রিজের যত্নেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ঋতু পরিবর্তনের ফলে ফ্রিজের ভেতরের তাপমাত্রার ওপর প্রভাব পড়ে, যা খাবার নষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যুৎ খরচও বাড়িয়ে দিতে পারে। তাই সঠিক তাপমাত্রা বজায় রাখা অত্যন্ত জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শীতকালে ফ্রিজের তাপমাত্রা ১ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা আদর্শ। অনেক আধুনিক ফ্রিজে সামার বা উইন্টার মোড থাকে, তবে এমন সুবিধা না থাকলে প্রস্তুতকারকের ম্যানুয়াল অনুসরণ করা সবচেয়ে ভালো।
ঘরের তাপমাত্রা এবং ফ্রিজ কতবার খোলা হচ্ছে তার ওপর ভিত্তি করে ভেতরের শীতলতা পরিবর্তিত হতে পারে। তাই শুধুমাত্র অনুমানের ওপর নির্ভর না করে থার্মোমিটার ব্যবহার করে তাপমাত্রা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।