উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Writing
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রফিকুল ইসলামের শুভেচ্ছা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স গোমস্তাপুর উপজেলা শাখার নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির গোমস্তাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম।
দিবসটি উপলক্ষে প্রকাশিত এক শুভেচ্ছা পোস্টারে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পোস্টারে ৭ নভেম্বরকে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে উল্লেখ করে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত রাখার আহ্বান জানানো হয়েছে।
পোস্টারে 'শিক্ষা, ঐক্য, প্রগতি' স্লোগানের পাশাপাশি বাংলাদেশ জিন্দাবাদ উল্লেখ করা হয়েছে।
মো. রফিকুল ইসলাম বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জাতীয় ঐক্য, দেশপ্রেম ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানান।
শুভেচ্ছান্তে:
মো. রফিকুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স
গোমস্তাপুর উপজেলা।