উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে ও হোসেন মটরস্-এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস জিমন্যাশিয়াম হলে অনুষ্ঠিত হলো মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬। সোমবার সন্ধ্যা ছয়টায় টুর্নামেন্টের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি জনাব হাসান মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হোসেন মটরস্-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাসানুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং এটি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। সুস্থ সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও সম্মাননা অর্থ তুলে দেন অতিথিরা। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।