উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আওতাধীন ওয়ালটন হাউজফুল অফারের মাধ্যমে তিনি এই বিশাল উপহার লাভ করেন। রীমার উপহার পাওয়া পণ্যের দীর্ঘ তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হবসহ নানা প্রয়োজনীয় সামগ্রী।
বুধবার বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রীমার হাতে এসব পণ্য তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও অভিনেত্রী সাদিয়া আয়মান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের হেড অব সেলস মো: ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং পরিবেশক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন। সম্প্রতি বোয়ালখালীর বুড়ি পুকুর পাড়ের শোরুম ইলেকট্রনিক্স বাজার থেকে ফ্রিজটি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করেছিলেন আছমা সুলতানা রীমা।
রেজিস্ট্রেশনের পরপরই ওয়ালটন থেকে এসএমএসের মাধ্যমে তাকে ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার বিষয়টি জানানো হয়। অনুভূতি প্রকাশ করে রীমা জানান, ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পাওয়া সত্যিই অবিশ্বাস্য এবং তার ঘর সত্যিই হাউজফুল হয়ে গেছে। শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে ক্রেতারা পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগসহ বিদেশ ভ্রমণ ও নিশ্চিত ক্যাশব্যাক পেতে পারেন।