উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর প্রমিলা ফুটবলের মেগা ফাইনাল। আগামী শুক্রবার ৩০ অক্টোবর বিকেল ৩টায় চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির খেলার মাঠে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমী ও বোল্ড বার্ডিজ ঢাকা।
দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচ ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্বাগতিক নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমীর লক্ষ্য থাকবে নিজেদের মাঠে ট্রফি জয় করা, অন্যদিকে বোল্ড বার্ডিজ ঢাকাও জয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামবে।
নারী ফুটবলের বিকাশ ও নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা বণিক এক্সিলেন্স লিমিটেডের সৌজন্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে ক্রীড়া সম্পাদক আরিফ সকল ফুটবলপ্রেমীকে মাঠে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
ম্যাচটি দেখার জন্য শুক্রবার বিকেল ৩টায় ধামরাইয়ের চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির খেলার মাঠে উপস্থিত থাকতে হবে। শেষ পর্যন্ত কোন দল ট্রফি উঁচিয়ে ধরবে, তা এখন দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা।