উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানী ঢাকার শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এই দুর্ঘটনায় নতুন করে কেউ আহত হননি।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, উদ্ধার অভিযান শেষে চার ব্যক্তির মরদেহ পরবর্তী ব্যবস্থার জন্য শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।