উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম প্রতিনিধি নজরুল ইসলাম জানান, ৩০ অক্টোবর ২০২৬ ইং, শুক্রবার সন্ধ্যা ৬:০০ ঘটিকায় সিজেকেএস জিমন্যাশিয়াম হলে হোসেন মটরস্-এর পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি জনাব হাসান মোঃ শওকত আলী এবং বিশেষ অতিথি ছিলেন হোসেন মটরস্-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হাসানুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার বলেন যে খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি এবং ব্যাডমিন্টনের প্রসার ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, মোঃ গোলাম রুহুল কুদ্দুসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খানসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড় ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।