উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৯৭ বোতল এসকাফ সিরাপসহ রাহানা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং ২৫ বিজিবি, সরাইলের সদস্যরা জানতে পারেন ওই বাড়িতে মাদক কেনাবেচা চলছে। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হলে রাহানা বেগম আটক হলেও অন্যরা পালিয়ে যান।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি টিনশেড মাটির ঘরে খাটের নিচে তল্লাশি চালানো হয়। এ সময় চটের বস্তায় মোড়ানো চারটি কার্টন থেকে ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা।