উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৩ ও দুই দিনব্যাপী প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়ন ও সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি জানাতে এ আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্সপোর উদ্বোধন করবেন। বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে। এতে বিনিয়োগকারী, উদ্যোক্তা ও অংশীজনদের সংযোগ বাড়াতে অর্থায়নের সুযোগ তুলে ধরা হবে এবং এক্সপোটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগ, মন্ত্রণালয় এবং ইডকলের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও প্যানেল স্থাপনে উদ্বুদ্ধ করতে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।