উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশানে অবস্থিত ইমানুয়েলশন পার্টি সেন্টারে সম্প্রতি মানিচেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন পেশ করা হলে তা সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এ ছাড়াও কোম্পানি আইনের বিধি ও উচ্চ আদালতের রায় মেনে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থ বছরের ডিভিসিকৃত নিরীক্ষা প্রতিবেদনগুলো সভায় উপস্থাপন ও অনুমোদন করা হয়েছে। বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে এডি ব্যাংকের সমপরিমাণ ১৮ হাজার ডলার এন্ডোসম্যান্ট ক্ষমতা প্রদানের জন্য সভায় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।
এস এম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌমত দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ সবুজ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।