উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম (নাসির)। আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ লিটন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খসরু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান হাসিব। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম যুবদলের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা স্মরণ করে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ নিয়ামত হোসেন পারভেজ ও মোঃ শাহরিয়ার হাবিবের যৌথ সঞ্চালনায় কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দলকে শক্তিশালী করতে যুবদলের প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার নির্দেশনা দেন।