উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম পর্বের ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের সফল সমাপ্তি ঘটেছে। আজ বিকেলে এক সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ক্যাম্পে প্রশিক্ষণরত খুদে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশিক্ষণের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন। তিনি খুদে অ্যাথলেটদের বিভিন্ন বিষয়ে উৎসাহিত করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ উপস্থিত ছিলেন। দেশের ক্রীড়া ক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ ও তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষে এই আবাসিক ক্যাম্পটি পরিচালিত হয়।